হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

খুলে দেওয়া হলো কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট। ছবি: আজকের পত্রিকা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি হুহু করে বাড়তে থাকায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চির পরিবর্তে এবার ১৮ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে জলকপাটগুলো ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে দেড় ফুট (১৮ ইঞ্চি) পর্যন্ত খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ২৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

তিনি আরও জানান, রাত ১১টা পর্যন্ত হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৪৬ ফুট (মিনস সি লেভেল বা এমএসএল)। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এদিকে হ্রদের পানি বাড়ার কারণে কাপ্তাই উপজেলার পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদতীরবর্তী কিছু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ