হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ-বিজিবি ও বিএনপির মধ্যে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এলাকায় মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ডজন টিয়ারশেল ছোড়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র‍্যাব মোতায়েন করা। সকাল আনুমানিক ৯টার দিকে এ সংঘর্ষে শুরু হয়। চলে প্রায় চার ঘণ্টা। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আজ রোববার সকালে চান্দগাঁও থানার টেক বাজার হাজি কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে যেতে ভোটার বাধা দেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ভোটকেন্দ্রের আশপাশে থেমে থেমে বিভিন্ন অলিগলিতে ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। 

পরে পুলিশ ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটসহ দুই গাড়ি বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের আবারও ধাওয়া দেওয়া হয়। 

আবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ের মূল সড়কে বের হয়ে সেখানে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ইটপাটকেলের মুখে পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও বিজিবি পিছু হটে। এ সময় দলটির নেতা-কর্মীরা মূল সড়কের প্রায় আধা মাইল দূরে চান্দগাঁও শরাফাত এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে সেখানেও চারদিক থেকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র‍্যাব, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও বিজিবির সাঁজোয়া যানও ঘটনাস্থলে আনা হয়। সেনাবাহিনীর দুটি গাড়িও সেখানে পৌঁছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই সংঘর্ষ আনুমানিক সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘বিএনপির লোকজন মৌলভীপুকুর পাড় এলাকায় একটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেয়। পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।’

ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রানা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে ৪০০ ভোট কাস্ট হয়েছে। তবে সকালে ভোটারদের উপস্থিতি থাকলেও সংঘর্ষের পর ভোটার কমতে শুরু করে। উল্লেখ্য, কেন্দ্রটিতে ৩ হাজার ৮৪৩ জন পুরুষ ভোটার রয়েছেন।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন