হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের হাতে গ্রেপ্তার ঋভু মজুমদার ও মো. জামাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দমাতে প্রকাশ্যে অস্ত্র হাতে অবস্থান নেওয়া দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ব্যাপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন থানা এলাকার সাধুপাড়ার ঋভু মজুমদার (২৭) ও ভোলা সদরের মো. জামাল (৪০)। এর মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের সশস্ত্র ক্যাডার বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাট মোড়ে গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়েছে। এর মধ্যে গত ১৯ আগস্ট চান্দগাঁও থানায় করা হত্যা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি করার অস্ত্র হাতে দুজন। ছবি: সংগৃহীত

ওসি আফতাব উদ্দিন আরও বলেন, ওই হত্যা মামলার দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার সময় পাওয়া একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে তাঁদের দুজনকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা গেছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন