হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে আগুনে পুড়ল গরুর খামারসহ ৫ দোকান

বান্দরবান প্রতিনিধি

অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান ও গবাদিপশুর খামার। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে গরুর খামারসহ পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয়পাড়া রোয়াংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর, পাঁচটি দোকানসহ গবাদিপশুর খামার পুড়ে যায়। দোকানের মালামাল, দুটি মোটরসাইকেল ও খামারে থাকা তিনটি গরু, দুটি ছাগল আগুনে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন প্রিয় তঞ্চঙ্গ্যা, মুঞ্যজয় তঞ্চঙ্গ্যা, কল্যাণময় তঞ্চঙ্গ্যা, খামারি মোহাম্মদ জসিম উদ্দিন ও কাঁচামালের ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস।

ক্ষতিগ্রস্ত প্রিয় তঞ্চঙ্গ্যা বলেন, ‘প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আমরা ধারণা করছি।’

অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান ও গবাদিপশুর খামার। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। সেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তার সঠিক তথ্য জানা না গেলও খামারি মোহাম্মদ জসিম উদ্দিনের গরুর খামার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, তদন্তের পর আগুনের সূত্রপাতের সঠিক কারণ বলা যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ