হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেক চান্দের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

রাঙামাটি প্রতিনিধি 

সাজেকে উল্টে যাওয়া চান্দের গাড়ি। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি উল্টে অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।  

আজ সোমবার সকালে মাচালং বাজার থেকে দুই কিলোমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সবাই পর্যটক বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ নাটোরের বাসিন্দা। তবে তৎক্ষণাৎ তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পর্যটকবাহী চান্দের গাড়ি বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ছয়-সাতজন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাঁদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৭ জানুয়ারি সাজেকে চান্দের গাড়ি উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হন। সাজেকের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই চান্দের গাড়িতে থাকা পর্যটকেরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী ছিল।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ