হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, ৪ জনের বিরুদ্ধে মামলা

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় খালাতো বোনের বাসায় বেড়াতে যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। শনিবার (২ মে) সকালে এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন রায়পুর ইউনিয়নের আবু তাহের (৪২), রবিউল হোসেন চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসেন (২২)।

পুলিশ জানায়, গত সোমবার রাতে ভুক্তভোগী কিশোরী খালাতো বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে আসামিরা রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা এলাকার একটি মুদিদোকানে আটকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করেন। আসামিরা কিশোরীকে পরদিন মঙ্গলবার পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভিকটিম নিজের বাড়ি এসে তার মাকে ঘটনা জানানোর পর তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, সকালে মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ