হোম > সারা দেশ > চট্টগ্রাম

অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণ, ২০০ ফুট দূরে ছিটকে পড়ে ভ্যানচালক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ শনিবার দুপুরে ভাঙ্গারির দোকানে পুরাতন অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙারির (স্ক্র্যাপের) দোকানে পুরোনো অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা মো. আরমান (৩০) নামের একজন ইঞ্জিনচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। বিস্ফোরণের তিনি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন। গুরুতর আহত হয়েছেন দোকানমালিকসহ দুজন।

আজ শনিবার (২ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের বড়কুমিরা মাজার গেট এলাকায় ইসমাইল আয়রন মার্ট নামের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।

নিহত আরমান কুমিল্লার বাচ্চু মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন দোকানমালিক কামাল উদ্দিন (৪৫) ও তাঁর ভাতিজা হেলাল উদ্দিন (১৫)। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়েছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ শনিবার দুপুরে পুরোনো অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাঙারির দোকান। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভাঙারির ওই দোকানে অবৈধভাবে মজুত করা অক্সিজেন সিলিন্ডার কাটার কাজ করছিলেন দোকানমালিক কামাল উদ্দিন। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা ভ্যানচালক আরমান ঘটনাস্থল থেকে ছিটকে প্রায় ২০০ ফুট দূরে থাকা কর্ণফুলী স্টিল মিল লিমিটেডের গেটের সামনে গিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিস্ফোরণে ভাঙারি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারটি টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এতে গুরুতর আহত হন দোকানের মালিক কামাল উদ্দিন ও তাঁর ভাতিজা হেলাল।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভাঙারির ওই দোকানে মজুত করা অধিকাংশ স্ক্র্যাপ মালপত্রই অবৈধ।

অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে জানিয়ে আহসান বলেন, বিস্ফোরণে দোকানের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলিন্ডারের ওপরের অংশ উড়ে গিয়ে প্রায় ২০০ ফুট দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরণ ও হতাহতের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ