হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিধিলির ছোবল: সন্দ্বীপে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আব্দুল ওহাব (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারবাড়ির বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে স্থানীয় মগধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মসজিদে আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল ওহাব। পথে একটি গাছের ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আব্দুল ওহাবের স্ত্রী ও এক ছেলে রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন