হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিকের পদ্ম পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিকের পদ্ম পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে ফার্নিচারের কয়েকটি দোকান ও গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ চলছে বলেও জানায় তারা।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম নগরীর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ