হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা

চবি প্রতিনিধি 

আব্দুল্লাহ আল মাহাথির, মো. ইসমাইল, মো. উলফাতুর রহমান রাকিব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির এবং সদস্যসচিব একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের মো. ইসমাইল। এ ছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো. উলফাতুর রহমান রাকিব।

গতকাল শনিবার (৯ মে) রাত ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এক বছরের জন্য অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রশক্তি।

নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাথির বলেন, ‎‘বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ছাত্ররাজনীতিতে আমার অংশ নেওয়া। দলদাস না হয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়াই আমাদের প্রধান লক্ষ্য। একটি ছাত্রসংগঠন হিসেবে রাষ্ট্র ও দলকে যুগোপযোগী পলিসি প্রদান করার মাধ্যমে উন্নতির দ্বার উন্মুক্ত করবে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। এই যাত্রায় জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।’

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ