হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

গ্রেপ্তার মিজানুর রহমান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর স্বামী মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার (১১ মে) রাতে নগরের চকবাজার থানা সংলগ্ন আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুর উপজেলার আবদুল নবী মেম্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম. মোজাফফর হোসেন বলেন, ``মামলার পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার (১০ মে) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় শ্বশুর বাড়ির নিজ শয়নকক্ষ থেকে মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। সে মামলায় প্রধান আসামী করা হয় তাঁর স্বামীকে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ