হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদার জেলেদের বিকল্প আয় সৃষ্টিতে ৫০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

হালদা নদীকেন্দ্রিক এক জেলে দম্পতির হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীকেন্দ্রিক জেলে পরিবারগুলোর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, সেলাই-সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার (২৪ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঞ্যা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদৈত রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

বক্তারা বলেন, হালদা নদীতে মাছ ধরার ওপর নির্ভরশীল জেলে পরিবারগুলো বছরের নির্দিষ্ট সময়ে আর্থিক সংকটে পড়ে। তাদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে জেলে পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম চলমান। সেলাই মেশিন ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাঁদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

বক্তারা হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জেলেসমাজের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ