হোম > সারা দেশ > চট্টগ্রাম

অভিযানের তথ্য আগেই মাটি কাটার সঙ্গে জড়িতদের জানিয়ে দেওয়ায় দুজনকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামসুজ্জামান দুজনকে জরিমানা করেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য মাটি কাটা চক্রকে জানিয়ে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় তাঁদের জরিমানা করা হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামসুজ্জামান তাঁদের এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কেঁওচিয়া ইউনিয়নের এহসানুল কবির রুবেল (৪০) ও মোহাম্মদ আনোয়ার (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালাতে রাতের বেলা কেরানীহাট এলাকায় যায় অভিযানকারী দল। সেখানে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে সন্দেহজনকভাবে মোবাইলে কথা বলছিলেন ওই দুই ব্যক্তি। পরে তাঁদের আটক করে মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করা হয়। এতে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁদের যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযানের তথ্য ফাঁস করার দায়ে তাঁদের ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট ছামসুজ্জামান বলেন, অভিযানের তথ্য মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের আগেই জানিয়ে দেওয়ার কারণে তাঁরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ