হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাবুল চিশতীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৭১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভাপতি মো. মাহবুবুল হক ওরফে বাবুল চিশতীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জালিয়াতি করে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদসহ ৭১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। 

বাকি আসামিরা হলেন, পদ্মা ব্যাংকের সাবেক এসভিপি ও হেড অব ব্রাঞ্চ শওকত ওসমান চৌধুরী, সাবেক এসই ও অ্যান্ড ম্যানেজার অপারেশন মো. আনোয়ার হোসেন, মেসার্স সাহেদ শিপ ব্রেকিং এর প্রোপ্রাইটর মো. সাহেদ মিয়া, আবুল কালাম (ওরফে আবুল কালাম হাবিব), ন্যাশনাল সার্ভে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মাজেদুল ইসলা, পদ্মা ব্যাংকের সাবেক এফ এ ডি পি মৃগাল মজুমদার ও এ কে এম শামীম। 

দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন