হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুকি-চিনের নারী শাখার সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। তাঁকে লাইমীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব জানায়, কুকি-চিনের এই সমন্বয়ক আকিম বম দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। 

এর আগে গত এপ্রিলে বান্দরবানে বেশ কয়েকবার হামলা চালায় কুকি-চিন। পরে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। বান্দরবানের রুমার সোনালী ব্যাংকে লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনাও ঘটে। পরে অবশ্য মুক্তি পান সেই ব্যাংক ম্যানেজার। 

গত ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক সন্ত্রাসী নিহত হন। তিনি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখা কেএনএর সদস্য।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন