হোম > সারা দেশ > চট্টগ্রাম

আজকের পত্রিকার লংগদু প্রতিনিধি ওমর ফারুক মারা গেছেন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলা আজকের পত্রিকার প্রতিনিধি মো. ওমর ফারুক মুছা মারা গেছেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক মুছা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ জন্য তিনি তিন-চারবার হাসপাতালে আইসিইউতে ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শওকত আকবর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে দুপুরের দিকে তিনি মারা যান।

আগামীকাল শুক্রবার বাদ জুমা লংগদু উপজেলার মাইনীমুখ বাজার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। লংগদু প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোকাহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে সাংবাদিক ওমর ফারুক মুছার মৃত্যুতে লংগদু প্রেসক্লাবসহ রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন