হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাসায় ঢুকে অন্তঃসত্ত্বা তরুণীকে কুপিয়ে স্বর্ণ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখাল এলাকায়। ভুক্তভোগী সোহেদা নূর মোহনা (২১) বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে মুখোশধারী দুই অজ্ঞাত ব্যক্তি বাসায় প্রবেশ করেন। এ সময় আরও একজন বাইরে অবস্থান করছিলেন। অজ্ঞাত ব্যক্তিদের বাসায় প্রবেশ করতে দেখে ভুক্তভোগী নারী চিৎকার করার চেষ্টা করলে হামলাকারীদের একজন তাঁর গলায় ছুরি ধরে চুপ থাকতে বলেন। এ সময় ঘরে থাকা পরিবারের অন্য সদস্যরাও ভয়ে চিৎকার করেননি।

এরপর দুর্বৃত্তরা তাঁর ২৩ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও ৫ আনা ওজনের সোনার এক জোড়া কানের দুল ছিনিয়ে নেন। ভুক্তভোগী নারী কানের দুল খুলে দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ হাতে আঘাত করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা মো. আব্দুল মোনাফ (৬০) গতকাল শনিবার পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার কয়েক দিন আগে থেকে সন্দেহভাজন কিছু ব্যক্তিকে বাসার আশপাশে ঘোরাঘুরি করতে দেখছিলাম। অপরাধীদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ