হোম > সারা দেশ > চট্টগ্রাম

একজন মানুষ মারা গেলে তার কোনো দল থাকতে পারে না: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে একটি জানাজার কথা এসেছে। অনেকে বলছেন, মেয়র সাহেব গেছেন। আরেকটা গ্রুপ বলছে, কেন গেছে? আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, একজন মানুষ যখন মারা যায়, তখন তার কোনো দল থাকতে পারে না।’

শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর লেডিস ক্লাবে বুদ্ধ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভায় সিটি মেয়র এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার সকালে নগরের ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। একই জানাজায় অংশ নিয়েছিলেন বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, জাতীয় পার্টির নেতা ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতারাও। এসব নিয়ে একটি পক্ষের সমালোচনার মধ্যে চসিক মেয়র এসব মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘উনি (প্রয়াত মোশাররফ হোসেন) আল্লাহর কাছে চলে গেছেন। স্রষ্টার কাছে চলে গেছেন। উনার (স্রষ্টার) নির্দেশেই উনি চলে গেছেন। কাজেই তাঁর প্রতি সহমর্মিতা দেখানো, তাঁর জানাজায় যাওয়া, তাঁর প্রতি শ্রদ্ধা জানানো একজন নগর সেবক হিসেবে আমার দায়িত্ব।’

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনুসারীদের মিছিল-স্লোগান নিয়ে মেয়র বলেন, ‘সেখানে তারা যে কাজটি করেছে...যেহেতু আমরা মুসলমান, মুসলমানরা যখন একটা জানাজা শেষে যাবে কালেমায়ে শাহাদাত পড়ে পড়ে যেতে হবে। কিন্তু দলীয় স্লোগানটার কারণে আজকে সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। যে কাজগুলো করা উচিত নয়, সে কাজ যাতে তারা না করে।’

শাহাদাত হোসেন বলেন, ‘একসময় আওয়ামী লীগ জানাজা পড়তে দিতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আজ আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সে ব্যবস্থা করেছেন। একজন পরম শ্রদ্ধেয় রাজনীতিবিদের জানাজায় সিকিউরিটি ফোর্সেস নিয়োগ করে তাঁর জানাজা যাতে সুন্দরভাবে হয়, সেই ব্যবস্থা করেছেন।’

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ