হোম > সারা দেশ > চট্টগ্রাম

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

আহত সিরাজুল ইসলাম হৃদয়। ছবি: আজকের পত্রিকা

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে প্রিয় দলের পতাকা টাঙানোর উৎসব। এরই মধ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়েছেন এক সমর্থক।

আজ মঙ্গলবার সকালে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম হৃদয় কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, আজ বাড়ির চারতলায় ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন হৃদয়। এ সময় সিঁড়ির কার্নিশ থেকে হঠাৎ একঝাঁক মৌমাছি এসে তাঁকে আক্রমণ করে।

সিরাজুল ইসলাম হৃদয় বলেন, ‘পতাকা টাঙানোর সময় হঠাৎ মৌমাছিরা এসে আমার হাত ও পায়ে কামড়াতে শুরু করে। পরে কোনো রকমে দৌড়ে নিচে নেমে এসে রক্ষা পাই। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’

বাড়িতে প্রায় ২০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা লাগান সিরাজুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জুলধা ইউনিয়নের পল্লিচিকিৎসক লাবলু কুমার দে জানান, মৌমাছির কামড়ে আহত হয়ে হৃদয় চিকিৎসা নিতে আসেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে মৌমাছি কামড় দিয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বরাবরের মতোই বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ