হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চেম্বার প্রশাসক ও চট্টগ্রাম কাস্টম হাউসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত। ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় আগামী ১ জুলাই থেকে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলে যাবে। বিশ্বব্যাংকের অর্থায়নে কাস্টমস হাউসের নতুন ভবন নির্মিত না হওয়া পর্যন্ত তাদের দাপ্তরিক কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। এ লক্ষ্যে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস ও ৮ হাজার বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়ার চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৫ মে) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চুক্তি সই হয়।

চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন ও চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে সই করেন।

চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, কমিশনার অব কাস্টমস চট্টগ্রাম মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শেখ আবু ফয়সল মো. মুরাদ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী।

এ সময় চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও ফরিদ আহমেদ চৌধুরীসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী।

দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান। প্রায় ৭ লাখ বর্গফুটের আন্তর্জাতিকমানের ২৪ তলা ভবনটি আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত। যেখানে রয়েছে ১৪টি লিফট, ৩টি বেসমেন্টে ২৫০টি গাড়ি পার্কিং, হেলিপ্যাড। চতুর্থ তলায় মাল্টিমিডিয়া সুবিধাসহ ৩০০ আসনের কনফারেন্স হল এবং ৬০ আসনের সেমিনার হলে যেকোনো ধরনের সভা/সেমিনার করার ব্যবস্থা আছে।

এতে আরও রয়েছে সেন্ট্রাল এসি, পিডিবি থেকে এক্সপ্রেস ফিডারের মাধ্যমে ২ দশমিক ৪ মেগাওয়াট বৈদ্যুতিক সাবস্টেশন, অফিস সময়ে জেনারেটর সেবা প্রদানে ২টি ১৭৩৫ কেভিএ জেনারেটর, ফায়ার সেফটি ও জরুরি বহির্গমন পথ, ইন্টিগ্রেটেড বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন