হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁধের জলকপাট খোলার পর স্রোত বেড়েছে কর্ণফুলীতে, ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকার কারণে আজ রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার অংশ থেকে কোনো ফেরি ছাড়েনি। ফলে এই পথ দিয়ে রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

এদিকে ফেরি না চলায় বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী।  বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া কিছু গাড়ি ঘুরপথে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

আজ বেলা ২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে কথা হয় এই রুটে চলাচলকারী যাত্রী মো. জাহিদুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. লিয়াকত আলীসহ অনেক যাত্রী ও চালকের সঙ্গে। তাঁরা জানান, সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।

চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমা বলেন, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে আজ সকাল থেকে পানি ছাড়ার ফলে কর্ণফুলীর স্রোত বেড়ে গেছে। এর ফলে ফেরি চলাচল নিরাপদ না হওয়ায়, কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৮টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

তিনি আরও বলেন, এমনিতেও কর্ণফুলী নদীতে জোয়ার হলে পন্টুনের সিঁড়িতে পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন