হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রকৌশলীর বাসভবন থেকে চুরি প্রাইভেট কার উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাঁচলাইশে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবন থেকে চুরি যাওয়া প্রাইভেট কারসহ গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বাসভবন থেকে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার নগরের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত ব্যক্তি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর গ্রামের বাসিন্দা। ইব্রাহিম চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সিডিএ এলাকায় বসবাস করেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে পাঁচলাইশে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের পার্কিং থেকে টয়েটো প্রিমিও ব্র্যান্ডের প্রাইভেট কারটি চুরির ঘটনা ঘটে।

আমিনুর রশীদ বলেন, ইব্রাহিম গাড়িটি চুরি করে নিজেই চালিয়ে নিয়ে যান। শুক্রবার এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলার পর নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করে ডিবির একটি দল। পরে চোরকে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি প্রাইভেট কারটি জব্দ করা হয়। এটি সংঘবদ্ধ চুরির ঘটনা কি না, সে বিষয়ে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ইব্রাহিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন