হোম > সারা দেশ > চট্টগ্রাম

৭ দিন রাতে নিয়ন্ত্রিত হবে কর্ণফুলী টানেলে যান চলাচল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল রোববার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালিত হবে।

আজ শনিবার সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের প্রয়োজনে এ সময় পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা—যেকোনো একটি টিউব সাময়িকভাবে ডাইভারশন দিয়ে অপর টিউব ব্যবহার করে যান চলাচল চালু রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহনের চাপের ওপর নির্ভর করে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত উভয় প্রান্তে অপেক্ষা করতে হতে পারে।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন