হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ ব্যারাকের পঞ্চম তলা থেকে পড়ে কনস্টেবল নিহত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ ব্যারাক ভবনের পঞ্চম তলার বারান্দা থেকে নিচে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনসের ভেতরের ওই ব্যারাকে এ ঘটনা ঘটে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক।

নিহত পুলিশ সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে। ২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটা দুর্ঘটনা ছিল। ব্যারাকের বারান্দা থেকে ওই কনস্টেবল নিচে পড়ে গিয়ে মারা গেছেন। ব্যারাকের বারান্দায় যে দেয়াল রয়েছে, তার উচ্চতা খুব বেশি না। এতে ওই দেয়ালের পাশে থাকাকালীন অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যেতে পারেন।’

স্পিনা রানী আরও বলেন, ওই পুলিশ সদস্যের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ১৭ জুন শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

বেওয়ারিশ হিসেবে দাফনের দুই বছর পর বৃদ্ধের পরিচয় শনাক্ত, খুনি নিজ সন্তান

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু