হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

খাদে পড়ে যাওয়া গাছবোঝাই মিনি পিকআপ। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির আসাম বস্তি-কাপ্তাই সড়কের কামিল্লাছড়ি মগবান এলাকায় গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিক বিনয় চাকমা (৩৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢালু রাস্তায় পিকআপটি উপরে উঠতে ব্যর্থ হয়ে পেছনের দিকে গড়িয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়িটির নিচে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাতেই জরুরি বিভাগে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর মিনি পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন