হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক ডুবে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা পড়েছেন ৫৮৩ পর্যটক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আজ মঙ্গলবার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করছেন। ছবি: আজকের পত্রিকা

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজার এলাকায় আটকা পড়েছেন ৫৮৩ জন পর্যটক।

আজ মঙ্গলবার সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বাঘাইহাট জোন কাজ করছে। পর্যটকদের বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের ওপর ৫-৬ ফুট পানি উঠেছে। এই অবস্থায় কোনোভাবে যানবাহন চলাচল সম্ভব নয়।

আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার আজকের পত্রিকাকে বলেন, আটকে পড়া অনেক পর্যটক সড়ক ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন, তাঁরা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে