হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আনা যাত্রীর সিগারেট-মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট, প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোনসহ আনুমানিক ৪ লাখ টাকার মালপত্র জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আজ শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ১৪৮-এ আসা মো. মোহাম্মদ গিয়াস উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে শুল্কায়ন ছাড়কালে এসব পণ্য পাওয়া যায়। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ওই বিমানযাত্রীর কাছ থেকে ৫ কার্টন সিগারেট, ১২টি বিউটি ক্রিম, ৬টি মোবাইলসহ ১টি ল্যাপটপ পাওয়া যায়। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ পণ্য হওয়ায় এসব মালপত্র জব্দ করা হয়। পরে বিমানবন্দর কাস্টমসের কাছে এসব মালপত্র হস্তান্তর করা হয়।

ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে পরে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ