হোম > সারা দেশ > চট্টগ্রাম

বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু চবির পয়লা বৈশাখ উদ্‌যাপন

চবি প্রতিনিধি 

বর্ণিল শোভাযাত্রায় শুরু হলো চবির বৈশাখী আনন্দ। ছবি: আজকের পত্রিকা

বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে বাংলা নববর্ষের উৎসব। চারুকলা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ আয়োজনে কেন্দ্রীয়ভাবে উদ্‌যাপিত হচ্ছে এবারের পয়লা বৈশাখ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শোভাযাত্রার সূচনা হয়। এ সময় বেলুন উড়িয়ে নববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি স্মরণ চত্বর থেকে শুরু হয়ে কাটাপাহাড় প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে দিয়ে জারুলতলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

বর্ণিল শোভাযাত্রায় শুরু হলো চবির বৈশাখী আনন্দ। ছবি: আজকের পত্রিকা

শোভাযাত্রা শেষে জারুলতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক ও গ্রামীণ ক্রীড়া আয়োজন পুতুলনাচ, কাবাডি, বলীখেলা, বউচি খেলা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া চাকসুর পক্ষ থেকে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও জব ফেয়ারের আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে।

নববর্ষকে ঘিরে চবির ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, রংতুলির ছোঁয়া আর প্রাণের উচ্ছ্বাসে যেন নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো বিশ্ববিদ্যালয়।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ