হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাদকের টাকা না পেয়ে চট্টগ্রামে নিজের মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুককে (২৩) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।

গতকাল রোববার রাতে নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘির উত্তর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রিনা আক্তার (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং থানার আক্তার হোসেনের স্ত্রী। পেশায় অটোচালক আক্তার হোসেন নগরীতে ভেলুয়ার দিঘি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওমর ফারুক একজন মাদকসেবী। ঘটনার দিন সে তার মায়ের কাছে টাকা চেয়েছিল। এ সময় তাঁর মা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় একপর্যায়ে ছেলে ঘরে থাকা বটি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’

তিনি বলেন, ‘ওমর ফারুক এসএসসি পাস করার পর ভাটিয়ারি কলেজে ভর্তির চেষ্টা করে পারেনি। এরপর থেকে সে বেকার জীবন কাটাতে শুরু করে। ২০২০-২১ সালে করোনা মহামারীকালে সে মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর থেকে নিয়মিত মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চাইত।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন