হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদা নদীতে রাতভর অভিযান, ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নদীতে রাতভর অভিযান চালিয়ে ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ। জব্দ করা জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ রোববার ভোররাত ৪টা পর্যন্ত হালদা নদীর রামদাশ মুন্সিরহাট থেকে সর্তারঘাট আলিমের কুম পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমান। অভিযানে সহযোগিতা করেন হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই মোহাম্মদ রমজান আলী। হালদার পাহারাদার রোসাঙ্গীর আলমসহ স্থানীয় কয়েকজন পাহারাদার অভিযানে সহযোগিতা করেন।

হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এ এস আই মোহাম্মদ রমজান আলী বলেন, জব্দ জাল রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমের মৌখিক নির্দেশে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন