হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে থানা লুটের অস্ত্র-গুলি দিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়তলীতে থানা থেকে লুটের অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার যুবকেরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলীতে থানা থেকে লুটের অস্ত্র ও গুলি দিয়ে ডাকাতি প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়া পিসি রোড ও নোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন পারভেজ (২৫) ও রিয়াজুর রহমান মুরাদ (২২)।

আজ বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জেলেপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করা হয়। যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর কাছে থাকা ব্যাগে একটি রিভলবার, পাঁচটি গুলি ও ছুরি পাওয়া যায়। পরে অভিযানে আরও একজন গ্রেপ্তার হন।

হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নির্জন স্থানে পথচারী ও অটোরিকশার চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই-ডাকাতি করতেন। এ ছাড়া তাঁরা পতেঙ্গা সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর থেকে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান টার্গেট করে ছিনতাই ও ডাকাতিতেও জড়িত।

উদ্ধার রিভলবার ও গুলি গত ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশ বলেছে, ডাকাতির প্রস্তুতি ও থানা থেকে লুটের অস্ত্র উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়েছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন