হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাহাজ থেকে পা পিছলে কর্ণফুলী নদীতে নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

মাছ ধরার জাহাজে ওঠার সময় পা পিছলে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ফিশ মাস্টার (নাবিক) দুলাল মিয়া। গতকাল শনিবার রাতে নগরীর বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এক নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

দুলাল নোয়াখালীর চরজব্বার থানার আবদুর রবের ছেলে। তিনি সাগরে মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১-এর ফিশ মাস্টার।

জানা যায়, রাতে বিএফডিসি এক নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান দুলাল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্ট গার্ড ও সদরঘাট নৌ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে আজ রোববার দুপুর পর্যন্ত ওই নাবিকের সন্ধান মেলেনি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ওই নাবিক জাহাজে ওঠার সময় নদীতে পড়ে যান। তাঁর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ