হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দ্রাঘোনা ইউপি নির্বাচন: সদস্য পদে এরশাদ ও সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই উপজেলাধীন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আরশাদ আলী এরশাদ এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মাইনুল ইসলাম সুমন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, গত ২৬ মে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আহমদ হোসাইন এবং ৮ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ৫ নম্বর ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান মেম্বার মোহাম্মদ মাইনুল হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান মেম্বার আরশাদ আলী এরশাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন