হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে অস্ত্র-গুলিসহ আটক ৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চন্দনাইশ উপজেলায় সেনাসদস্যদের হাতে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলের আমতলী পাহাড় থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি শুটারগান, ৩০টি গুলি ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), মুনিসির ছেলে লুকু-ম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), ত্রাপুঅর ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মারধরসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘এলাকাবাসী অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে। সেনাসদস্যরা পৌঁছার আগেই তারা সন্ত্রাসীদের আটক করে ফেলেছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে আসি।’

আটক সন্ত্রাসীদের প্রাথমিক চিকিৎসা শেষে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ