হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলায় চুয়েট রেজিস্ট্রারের নিন্দা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, ‘চুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। এ ধরনের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আমরা সংক্ষুব্ধ ও মর্মাহত।’

চুয়েটের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি—বিশেষ করে গ্রেডভিত্তিক কোটায় বৈষম্য দূরীকরণসহ পেশাগত মর্যাদা রক্ষার বিষয়টি প্রশাসনের সক্রিয় বিবেচনায় নেওয়া উচিত।

রেজিস্ট্রার আরও বলেন, ‘আশা করি, সরকার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, তিন দফা দাবিতে ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। গতকাল বুধবার রাজধানীতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭