হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম পলাশ সাহা (৩৭)। তিনি র‍্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে পলাশ সাহার লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, পলাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। র‍্যাব-৭-এ তিনি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশ সাহার লাশ তাঁর অফিস কক্ষে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

আরিফ হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থলে তাঁর পরিবারের বিষয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

জানা গেছে, র‍্যাব কর্মকর্তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা চমেক হাসপাতালে অবস্থান করছেন। খবর পেয়ে পলাশ সাহার স্ত্রী হাসপাতালে এসেছেন।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন