হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম গণপূর্ত: ঠিকাদারি নিয়ন্ত্রণে উত্তেজনা, পুলিশ পাহারায় পূর্ত এলাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠেছে দুটি গ্রুপ। এ নিয়ে গত ৩০ জুন আগ্রাবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সপ্তাহজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আগ্রাবাদ গণপূর্ত এলাকায়।

ঠিকাদার ও গণপূর্তের কর্মকর্তারা জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে ঠিকাদারকে মারধর ও এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা এ এস এম পারভেজ ও তাঁর অনুসারীরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পারভেজ গণপূর্ত কার্যালয়ে তাঁর একচ্ছত্র আধিপত্য হারান। সম্প্রতি সেই ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তাঁর শতাধিক অনুসারী গণপূর্তর নিচতলায় বাংলাদেশ ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে থাকা ঠিকাদার জাহাঙ্গীরকে মারধর করেন তাঁরা। পরে ঠিকাদার সমিতির নেতা হাসান মজুমদার শাকিল ও কাজী মাহমুদুল হাসান রনির লোকজন পাল্টা হামলা চালালে পারভেজ গ্রুপের জালাল আহত হন।

এ বিষয়ে ঠিকাদার সমিতির নেতা বলেন, পারভেজ একজন টেন্ডারবাজ ও সন্ত্রাসী। ২০২১ সালের ঘটনার পর তিনি ও তাঁর অনুসারীরা গণপূর্ত ভবনে আর আসতে পারেননি। তিন বছর পর ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তাঁরা আবার ঠিকাদারি ব্যবসায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।

জানতে চাইলে যুবলীগ নেতা পারভেজ বলেন, ‘আমি অনেক দিন থেকে ঠিকাদারি করি না। এখানে অনেক ঠিকাদার আমার পরিচিত থাকতে পারেন। ৩০ জুনের ঘটনায় আমি যাইনি।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, জালালের নেতৃত্বে ৩০ জুন এক ঠিকাদারের ওপর হামলা চালানো হয়েছে। ওই সময় জালাল নিজেও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং জালাল, শাকিব ও মামুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, জালাল হামলা চালাতে গিয়ে আহত হয়েছেন। হামলাকারীরা কথিত যুবলীগ নেতা এ এস এম পারভেজের অনুসারী। তবে জালালের পরিবারের দাবি, বিল নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। চিকিৎসার সুযোগ না দিয়েই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গত সপ্তাহজুড়ে আগ্রাবাদ গণপূর্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা স্বীকার করে ওসি বলেন, ‘যেখানে কোনো আশঙ্কা দেখি, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি।’

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ