হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রায় দুই মাস বন্ধ থাকার পর চালু হলো কর্ণফুলী পেপার মিল 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রায় দুই মাস বন্ধ থাকার পর গতকাল বুধবার রাত ৮টা থেকে পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)  লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাকিম। 

মো. আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, কাঁচামালের সংকটে গত ২০ জুলাই থেকে প্রায় দুই মাস কেপিএম কাগজ  উৎপাদন করতে পারেনি। সব সংকট কাটিয়ে বুধবার রাত ৮টা থেকে মিলটি উৎপাদনে ফিরেছে।

কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, ‘বুধবার রাত থেকে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক-কর্মচারী সবার পক্ষ থেকে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।’

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বেলা ১টায় কেপিএম সিবিএর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১ নম্বর গেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কেপিএমের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন