হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ‘ছাত্রদল নেতা’ নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত অপু দাশ (৩৫)। ছবি: সংগৃহীত

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপু দাশ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু দাশ ওই ইউপির ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে উল্লেখিত এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েক দুর্বৃত্তের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে দুর্বৃত্তরা অপু দাশকে ছুরিকাঘাতের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অপু দাশ এবং সঙ্গে থাকা তাঁর সহপাঠী তানিম নামের এক যুবকও গুরুতর আহত হন। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। অপু দাশের অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে দেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত তামিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অপু দাশ পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ৫ আগস্টের পর ছাত্রদলের নেতা বনে যান। তিনি চৌধুরীহাট ইউপির ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন বলে জানান তাঁরা।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি।’

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ