হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মিনিবাসের চাপায় হিজড়া নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিনিবাসের চাপায় কাজলী (৪৫) নামের এক হিজড়া নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান, চট্টগ্রামমুখী মিনিবাসটি মহাসড়কের বার আউলিয়া এলাকা অতিক্রমকালে রাস্তা পার হওয়া ওই হিজড়াকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭