হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে ৪ হাজার ইয়াবাসহ আটক ১

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের আলীকদম থেকে রুহুল আমিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খুইল্লা মিয়াপাড়া থেকে চার হাজারটি ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। তিনি খুইল্লা মিয়াপাড়ার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

আলীকদম সেনা জোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল আমিন (৩৮) আনুমানিক ১০ হাজারটি ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে গতকাল রাত ১০টার দিকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রুহুল আমিনকে চার হাজারটি ইয়াবাসহ নিজ বাসার আঙিনা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে রুহুল আমিনকে ইয়াবাসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আলীকদম থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন জানান, রুহুল আমিনের বিরুদ্ধে মাদকের আইনে মামলা দায়ের করা হয়েছে। আগেও তাঁর বিরুদ্ধে মাদক মামলা ছিল। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ