হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চন্দ্রনাথ মন্দিরে শিবচতুর্দশী মেলার দ্বিতীয় দিনে সোমবার পুণ্যার্থী-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ঘিরে আয়োজিত তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলার তৃতীয় দিনে সনাতনী পুণ্যার্থীদের ঢল দেখা গেছে। গতকাল সোমবার ভোর থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের লাখো পুণ্যার্থী দল বেধে আসতে শুরু করেন চন্দ্রনাথ ধামে। এতে পুণ্যার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে সীতাকুণ্ড মন্দির সড়ক থেকে চন্দ্রনাথ ধামমন্দিরসহ পুরো কলেজ রোড এলাকা।

জাগতিক পাপমোচন ও পুণ্য সঞ্চয়ের আশায় মেলায় আগত পুণ্যার্থীরা ব্যাসকুণ্ডে স্নান শেষে হেঁটে ছুটতে থাকেন সমতল ভূমি থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে অবস্থিত চন্দ্রনাথ ধামমন্দিরে। এ সময় দল বেঁধে ওঠা লাখো ভক্তের পদচারণে ও ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চন্দ্রনাথ ধামমন্দির এলাকা।

আয়োজকেরা জানান, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ ধাম একটি পূর্ণ তীর্থ। আনুমানিক ৫০০ বছর আগের ফাল্গুন মাসের শিবচতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথ ধাম ঘিরে শুরু হয় তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা। তখন থেকে এ মেলা ঘিরে দেশ-বিদেশের লাখো পুণ্যার্থী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরের পথ হেঁটে কলিযুগের মহাতীর্থখ্যাত চন্দ্রনাথ ধাম দর্শনের পাশাপাশি শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের পূজা-অর্চনা করেন।

সীতাকুণ্ড তীর্থধামের পণ্ডিত রাজীব ভরদ্বাজ জানান, গত রোববার বিকেল ৫টা ১৮ মিনিটে শিবচতুর্দশী তিথি আরম্ভ হয়। চলে সোমবার সন্ধ্যা ৬টা ২ মিনিট পর্যন্ত। পুণ্যার্থীরা এই তিথিতে চন্দ্রনাথ ধামে এসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন