হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৮ রিসোর্ট

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি 

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের কয়েকটি রিসোর্ট ও রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রওনা হয়েছে।

এদিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভাতে কাজ করছেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা। তবে দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছিল।

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের কয়েকটি রিসোর্ট ও রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে সাজেক অবকাশ, ইকো ভ্যালি ও মেঘছুট রিসোর্ট এবং মনটানা ও মারুয়াতি রেস্টুরেন্টসহ ৮টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে।

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের কয়েকটি রিসোর্ট ও রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত না বলে আজকের পত্রিকাকে জানান।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ