হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক রোহিঙ্গারা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূল থেকে তাঁদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। তাঁরা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তাঁরা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।

এলাকাবাসীরা জানান, আজ দুপুরে চারটি ইঞ্জিনচালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দা। পরে তাঁরা ওই রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রাখার পাশাপাশি থানায় খবর দেন।

মোহাম্মদ রফিক, ওসমান, আইয়ুব, রিদোয়ানসহ একাধিক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাঁদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তাঁরা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তাঁরা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ছয় থেকে সাত হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান। দালালেরা গতকাল রোববার গভীর রাতে চারটি নৌযানে করে তাঁদের নিয়ে রওনা দেন। আজ দুপুরে ভাটিয়ারি সাগর উপকূলে এলাকাবাসী তাঁদের দেখতে পেলে কৌশলে দালালেরা পালিয়ে যান। পরে তাঁরা স্থানীয় জনতার হাতে আটক হন। ভালোভাবে দিন যাপনের তাগিদে তাঁরা পরিবার নিয়ে টেকনাফের রোহিঙ্গা শিবিরে ফিরতে চান বলে জানান।

রোহিঙ্গাদের আটকের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন