হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটের সাবেক শিক্ষার্থী তামিম হত্যার বিচারের দাবি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী তানজিল জাহান ইসলাম ওরফে তামিম হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির দাবি জানানো হয়। 

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ (উপাচার্যের কার্যালয়) এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চুয়েট প্রশাসনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তব্য দেন উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, চুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন, ছাত্রদের পক্ষে বক্তব্য দেন পুরকৌশল বিভাগের ছাত্র মাহফুজুর রহমান মোহাব্বত। 

সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফজলুর রহমান। 

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বলেন,  ‘চুয়েটের সাবেক ছাত্র তামিমের হত্যা চোখের সামনে ঘটে যাওয়া একটি নির্মম অপরাধ। আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে চুয়েট পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির দাবি জানাই যাতে ভবিষ্যতে চুয়েট পরিবারের কারও সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

চট্টগ্রামে ১৭ জুন শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

বেওয়ারিশ হিসেবে দাফনের দুই বছর পর বৃদ্ধের পরিচয় শনাক্ত, খুনি নিজ সন্তান

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু