হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে জাহাজডুবি: নিখোঁজ ৩ জনসহ ৮ মরদেহ উদ্ধার 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত জাহাজডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাজের কেবিন থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ অপর একজনের মরদেহ পাওয়া যায়। একই দিন জীবিত উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে একজন মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজন মারা গেছেন।

এ বিষয়ে নৌ-পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে জাহাজটি উদ্ধার করে সদরঘাট এলাকায় নিয়ে আসা হয়েছে। পরে আজ সকালে জাহাজের কেবিন থেকে আবদুল মোতালেব ও প্রদীপ চৌধুরীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, জাহাজটি উদ্ধার করে সদরঘাটসংলগ্ন এলাকায় নিয়ে আসার পর আজ সকালে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জাহাজডুবির ঘটনায় এ নিয়ে মোট আটজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। ওই জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিল। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বেঁচে যাওয়া নাবিকদের মধ্যেও একজন মারা যান।

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

চট্টগ্রাম নগরে বাসার পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকার গাড়ি উদ্ধার