হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবান প্রতিনিধি

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আলীকদম উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার বাসিন্দা বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আমিন (৩৪) ও মিনহাজ উদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আলীকদম থেকে একটি মিনি ট্রাক (চট্টগ্রাম ল-৭২) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে তিনজন আলীকদমের দিকে আসছিল। তারাবুনিয়ার চারা বটতলী এলাকায় পৌঁছালে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হন। পরে ট্রাকটি আটক করে স্থানীয় লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ