হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবু কাওসার মাহমুদ। ছবি: সংগৃহীত

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে কওমি শিক্ষার্থী ও সুন্নিপন্থীদের সংঘর্ষের পরদিন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলেও আজ সোমবার বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিপন্থীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে ‎শনিবার রাতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। যা পরদিন গতকাল বেলা ৩টা পর্যন্ত ছিল।

তবে ১৪৪ ধারা জারির পরও শনিবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত উভয় পক্ষের উত্তেজনা ও থেমে থেমে সংঘর্ষ চলে। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক আহত হন। পরে গতকাল উপজেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসলে সমঝোতা হয়।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন