হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছিনতাইকারী ধরতে গিয়ে মিলল লুট হওয়া রিভলবার–গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে লুট হওয়া রিভলবার–গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

ছিনতাইকারী ধরতে গিয়ে চট্টগ্রামে ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি রিভলবার–গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর পাহাড়তলী সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি। পরে পুলিশ ওই সব অস্ত্র উদ্ধার করে নিয়ে আসে।

জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর দুর্বৃত্তরা চট্টগ্রামের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন