হোম > সারা দেশ > চট্টগ্রাম

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধানখেতে নিয়ে হাত-পা বেঁধে হত্যা, ভিডিওতে স্বীকার

চাঁদপুর প্রতিনিধি

জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে স্বামী জহিরুল ইসলামের হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলী বেগম (২২) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়ীকান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী জহিরুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাইমচরের ৪ নম্বর নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়ীকান্দিতে রোববার বিকেলে স্থানীয় বাসিন্দা জহিরুল তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলী বেগমকে হত্যা করেন।

আটকের পর এক ভিডিও সাক্ষাৎকারে জহিরুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, তার ধারণা ছিল স্ত্রীর গর্ভের সাত মাসের সন্তানটি তার নয়। তিনি অভিযোগ করেন, ‘কাকলী বেগম অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং পরপুরুষের সঙ্গে মেলামেশা করতেন।’

জহিরুল বলেন, ‘আমি তার অনৈতিক কর্মকাণ্ড মেনে নিতে না পেরে ধানখেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করি। তার অনৈতিক সম্পর্কের কারণে সাংসারিকভাবে অশান্তিতে ছিলাম।’

খবর পেয়ে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান মনির শিকদার দ্রুত ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। খবর পেয়ে ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এসআই কবিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান।

হাইমচর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আমি বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। স্বামীকে আটক করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, হত্যার শিকার নারীর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর স্বামী হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ তাঁকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ